বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় বার্মিজ চাকু সহ আব্দুল মোমিন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল আনুমানিক ৪ টায় স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ মালগ্রাম দক্ষিণ পাড়া থেকে তাকে গ্রেফতার করে। মোমিন শহরের মালগ্রাম চাপরপাড়ার মোয়াজ্জেম হোসেনের পুত্র।
পুলিশ জানিয়েছে এরআগেও তার বিরুদ্ধে ডাকাতি,অপহরণ ও মারধরের মোট তিনটি মামলা আছে। সে একজন পেশাদার অপরাধী।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) এনায়েত রহমান জানান, মোমিন ছিনতাই প্রস্তুতি নিচ্ছে এমনটা জানার পরে আমরা তাকে চাকু সহ গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।