ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় বালু উত্তোলন বন্ধসহ ৭ দফা দাবিতে নোঙর এর মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলার যমুনা নদী সহ বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ সহ ৭ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেলে ধুনট উপজেলার যমুনা তীরবর্তী শেহরাবাড়ি ঘাটে নদী ও প্রাণ প্রকৃতি নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর বাংলাদেশ’ বগুড়া জেলা শাখার আয়োজনে উক্ত কর্মসূচি পালিত হয়।

নোঙর বগুড়া জেলার আহবায়ক আহসান হাবীব দিনারের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন নোঙর বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস, মাননবন্ধনে ইউপি সদস্য সাত্তার ও নোঙর সদস্য শরিফুল ইসলাম শরীফ, আওলাকান্দি ওয়ার্ডের মেম্বার সৌরভ হোসাইন, নদী ভাঙ্গনে বাস্তুচ্যুত শাহজাহান আলী, মেহেদি হাসান, দিপু প্রমুখ। মানব-বন্ধনে বক্তারা বলেন, বগুড়ার শতাধিক স্থানে অবাধে চলছে অবৈধ বালু উত্তোলন। শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া যমুনা, করতোয়া, বাঙ্গালী ও এর তীরবর্তী এলাকায় মূলত টার্গেট বালু ব্যবসায়ীদের। এই বালু উত্তোলনকে কেন্দ্র করেই বিগত দু’বছরে প্রায় দেড় ডজন হত্যাকা- ঘটেছে জেলায়। এছাড়া বালু উত্তোলনের ফলে ভূমিহীন ও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০০ পরিবার। নদী ভাঙ্গণের হুমকির মুখে রয়েছে আরো প্রায় এক হাজার পরিবার। দেশের হারিয়ে যাওয়া সকল নদ-নদী, খাল দখল দূষণ মুক্ত করতে গণসচেতনতা সৃষ্টি এবং বালু উত্তোলনের কারণে ভূমিহীণ পরিবারের জন্যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেশব্যাপী সোচ্চার হয়েছে সামাজিক সংগঠন নোঙর। মানব-বন্ধনে সংগঠনের নেতৃবৃন্দরা জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের পয়েন্ট চিহ্নিতকরণের মাধ্যমে অবাধে বালু উত্তোলন বন্ধ এবং যমুনা নদী রক্ষায় কর্মসূচীতে সংগঠনের পক্ষে ৭ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো যথাক্রমে, ২৩ মে জাতীয় নৌ-নিরাপত্তা দিবস ঘোষণা করতে হবে, যমুনা নদীসহ দেশের সকল নদ-নদীর অবৈধ বালু উত্তোলণকারীদের আইনের আওতায় আনতে হবে, সারিয়াকান্দি যমুনা নদী ভাঙ্গণ রোধ করতে হবে, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বাস্তচ্যুতদের পুণর্বাসন করতে হবে, নদী রক্ষায় সরকারি সকল কার্যক্রমে নোঙর বাংলাদেশসহ নদী কর্মী ও গবেষকদের যুক্ত করতে হবে, নদীর তীরে বৃক্ষরোপণ করতে হবে এবং যমুনার সকল শাখা নদী এবং খালের কালভার্ট অপসারণ করে নৌকা চলাচলের উপযোগী করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102