ads
রবিবার, ১০ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল দশম শ্রেণির স্কুলছাত্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

বগুড়ার শাহাজাহানপুরে যাত্রবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। তার নাম শেখ সিফাতুল্লাহ (১৬)।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনের ১১টার দিকে উপজেলার কাঁটাবাড়িয়া দক্ষিণপাড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাতুল্লাহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছাত্র এবং সিরজাগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ওয়াহেদুজ্জামানের ছেলে। তবে পরিবারসহ তারা বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় থাকে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।

তিনি জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মোহাম্মাদ হাসান (২০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে।

এসআই আরিফুল আরও জানান, নিহত সিফাতুল্লাহ হাসানকে সাথে নিয়ে মোটরসাইকেল করে বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী যাত্রবাহী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে সিফাতুল্লাহর মৃত্যু হয়। বাসটি ঘটনাস্থল থেকে দ্র্যুত ত্যাগ করায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সিফাতুল্লাহর লাশ হাইওয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102