ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

বগুড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বারপুর এলাকায় সুবিল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মৃত সবুজ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আবুল হোসেন রংপুরের দিক থেকে টমেটোবোঝাই মিনি ট্রাক চালিয়ে ঢাকার দিকে আসছিলেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদরের বারপুর এলাকায় মহাসড়কে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আবুল হোসেন মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করে।

দুর্ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রশিদ সরকার জানান, নিহত ট্রাকচালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের হেলপার পালিয়ে গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102