ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

বগুড়ায় হোমিও দোকান থেকে কেনা, বিষাক্ত মদপানে আরো ৭ জন মারা গেছেন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত দু’দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে। গুরুতর অসুস্থ আরো বেশ কয়েকজন। মদ বিক্রিতে অভিযুক্ত ৩টি হোমিও হল মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

জানা গেছে, বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়া। মহল্লার গলিঘেঁষে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন। এই ভবনে পুনম ও পারুল হোমিও হলের নিচতলায় রয়েছে রেকটিফায়েড স্পিরিটসহ মদ তৈরির উপকরণের গোডাউন। প্রশাসনকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে চলছে রমরমা ব্যবসা।

এলাকাবাসী জানান, গত ৩১ জানুয়ারি রাতে শহরের তিনমাথা এলাকার খান হোমিওপ্যাথি, পারুল হোমিও ও পুনম হোমিও দোকান থেকে মদ কিনে পান করেন ১৫-২০ জন। বাসায় ফেরার পর তারা অসুস্থ হয়ে পড়েন। একের পর একজনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৪ জনে। লোকলজ্জার ভয়ে হাসপাতালে না গেলেও গুরুতর অসুস্থ আছে বেশ কয়েকজন।

ঘটনার পর থেকে পলাতক খান হোমিও হলের মালিক শাহিনুর রহমান, পারুল হোমিও হলের মালিক নূর মোহাম্মদ ও পুনম হোমিও হলের মালিক নুরুন্নবী। তারা হোমিও ওষুধের আড়ালে প্রকাশ্যেই অবৈধ মদের ব্যবসা করত বলে অভিযোগ এলাকাবাসীর।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বগুড়া সদর থানায় হোমিও হল তিনটির মালিককে আসামি করে মামলা করেছে। তবে এখনও গ্রেফতার হয়নি কেউ।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতদের ৯ জনের বাড়ি বগুড়া সদরে আর কাহালু ও শাহজাহানপুরের রয়েছেন একজন করে। মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102