ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় বিয়ের প্রলোভনে গার্মেন্ট কর্মীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভনে এক গার্মেন্ট কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এর আগে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মামলায় অভিযুক্ত সুমন খাঁ (২৮) নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে। তার বাড়ি শেরপুর উপজেলার ১নং কুসুম্বী ইউনিয়নের দক্ষিণ আমইন হঠাৎপাড়া গ্রামে।

জানা যায়, ওই নারী ঢাকার একটি গার্মেন্ট কোম্পানিতে চাকরি করেন। বর্তমানে মহামারি করোনার কারণে তিনি চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে আসেন। মুদি দোকানদার সুমন খাঁ ওই নারীকে বিয়ে করার প্রস্তাব দেন। এতে যুবতী রাজী না হওয়ায় তাকে নানাভাবে উত্যক্ত করতে থাকে সুমন খাঁ।

একপর্যায়ে আবারো বিয়ের প্রস্তাব দিয়ে শেরপুর শহরতলীর দুবলাগাড়ী বাজারে জনৈক তারেক হাসানের বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে গল্প করার একপর্যায়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার তাকে ধর্ষণ করে।

শেরপুর থানার অফিসসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে গতকাল দুপুরে বগুড়ায় আদালতে পাঠানো হয়। ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102