ads
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে প্রায়ই ধর্ষণ করত প্রেমিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

বগুড়া সদর উপজেলায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (১৬) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ এপ্রিল) অভিযুক্ত মিলনকে (৩২) গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার (২৫ এপ্রিল) রাতে ওই তরুণীর মা বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত মিলন (৩২) বগুড়া সদর উপজেলার ভাটকান্দি মধ্যপাড়ার আব্দুল মাজেদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাটকান্দি মধ্যপাড়ার মিলনের সঙ্গে প্রতিবেশী ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত ১৭ জানুয়ারি দুপুরে তরুণীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত মিলন। এরপর মাঝে মাঝেই পূর্বের ধর্ষণের কথা বলে জিম্মি করে আরও কয়েকবার ধর্ষণ করে। গত ২৬ ফেব্রুয়ারি রাত ১১টার সময় বাড়িতে ঢুকে আবারও ধর্ষণের চেষ্টা করলে তরুণীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে। এ সময় কৌশলে পালিয়ে যায় মিলন।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102