ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় বেশি ভাড়া না দেয়ায় ভ্যানচালকের থাপ্পড়ে প্রাণ গেল যাত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

বগুড়া কাহালু উপজেলায় ভ্যানচালক বাদশা মণ্ডলের থাপ্পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার ভালশুন গ্রামের আলোক ছত্বর এলাকায় এ ঘটনা ঘটে। কাহালু থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ফিজ মণ্ডল (৭৫) কাহালু উপজেলার ভালশুন আলোক ছত্বর এলাকার মৃত মণ্ডলের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ মে) রাতে তফিজ মণ্ডল কাজ শেষে বাড়িতে আসার জন্য বাদশার ভ্যানে চড়ে আলোক ছত্বর আসেন। পরে ভ্যানচালক বাদশাকে তফিজ মণ্ডল ১০ টাকা ভাড়া দেন। ভ্যানচালক বাদশা ১৫ টাকা ভাড়া চাইলে তাদের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে বাদশা তার ভ্যানের যাত্রী তফিজ মণ্ডলকে সজোরে থাপ্পড় মারেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, এখনও পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102