ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ব্যবসায়ী পরিমল প্রসাদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত


বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় কর্মহীনদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শনিবার বিকেলে শহরের চেলোপাড়ায় কর্মহীন, বিধবা নারী এবং হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজের নিজস্ব উদ্যোগে লকডাউনের ২য় ধাপে প্রতিটি পরিবারকে প্রদান করা হয়েছে ৫ কেজি চাল, ডাল, তেল, লবণ এবং আলুসহ খাদ্যসামগ্রী। বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জীবন দাস, চেলোপাড়া সুমি ডেন্টাল কেয়ারের পরিচালক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায় এবং বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি সাংবাদিক সঞ্জু রায়। করোনাকালীন সময়ের শুরু থেকে সম্মুখসারিতে থেকে কাজ করা ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ জানান, করোনার ২য় ঢেউ মোকাবেলায় ইতিমধ্যেই লকডাউনে খেঁটে খাওয়া মানুষগুলো নিরবে অতিকষ্টে জীবনযাপন করছে। মানবিকতার স্বার্থেই সকলকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত যা হবে এই ক্রান্তিকালে সকলের নৈতিক কর্তব্য। সম্প্রীতির এই বাংলাদেশে একে অন্যের সুখ দু:খকে ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমেই কোভিড কে মোকাবেলার করারও আহ্বান জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102