ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ভারত ফেরত পরিবারের বাড়িতে লাল নিশানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৯ বার পঠিত


বগুড়া জেলা প্রতিনিধি
: বগুড়া শহরের নারুলী এলাকায় একটি পরিবার ভারত থেকে ফিরে স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলাচল করায় বাড়িতে লাল নিশানা টাঙিয়ে দিয়েছে প্রশাসন। বগুড়া সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান লাল নিশানা টাঙিয়ে তাদের ১৪ দিন বাড়িতে থাকার নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সামির হোসেন মিশু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় পৌর কাউন্সিলর রুস্তম আলী।

স্থানীয়রা জানায়, ওই এলাকার মাহবুবুর রহমান, লাভলী আক্তার, ওয়াসীউল ইসলাম, মাহবুবা রহমান নামের চার ব্যক্তি মেডিকেল ভিসায় ভারতে যান। চিকিৎসা শেষে রোববার সন্ধ্যায় তারা দেশে ফেরেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়। অপরদিকে রোববার রাতেই বাংলাদেশ ইমিগ্রেশনের মাধ্যমে বগুড়ার সিভিল সার্জনকে বিষয়টি অবগত করলে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সোমবার সকালে এ ব্যবস্থা নেয়।

ভারত থেকে ফেরা ওয়াসীউল ইসলাম জানান, তার শ্বশুর মাহবুবুর রহমানের চিকিৎসার জন্য তারা কলকাতায় গিয়েছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102