ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ভিবিডি’র উদ্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত


সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় জাগো ফাউন্ডেশনের ইয়ূথ উইংস ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বগুড়া জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের এসপি ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণ এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রধান অতিথি হিসেবে এই সামগ্রী পৌঁছে দেন সংগঠনের উপদেষ্টা ও রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ। এসময় তিনি বলেন, করোনাকালীন এই সময়ে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত হাজারো মানুষ নিরবে অতিকষ্টে জীবন যাপন করছেন। এরই মাঝে পবিত্র মাহে রমজানে মানুষের দ্বারে দ্বারে এই সামগ্রী পৌঁছে দেয়া এটি আত্মিক প্রশান্তির বিষয়। শুধু তাই নয় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যে তিনি সমাজের সকলকে মানবিক আহ্বান জানান।

বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন ভিবিডি রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মিজানুর রহমান, সংগঠনের জেলা শাখার সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক সুলতানা, প্রজেক্ট অফিসার ইয়ামিতুল, সঙ্গীত প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102