ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় মদ্যপানে মৃত্যুর ঘটনায় হোমিও ডাক্তারের বাড়িতে হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত
বগুড়া

বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যুর ঘটনায় ইস্রাফিল করিম ওরফে রায়হান নামে এক হোমিও ডাক্তারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার রহিমাবাদ শালুকগাড়ী পাড়ায় এ ঘটনা ঘটে। বি-ব্লক স্ট্যান্ডে হোমিও ডাক্তার ইস্রাফিল করিম ওরফে রায়হান এর রায়হান হোমিও নামে দোকান রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, হোমিও ডাক্তার রায়হান দীর্ঘদিন যাবত দোকান ও বাড়ি থেকে প্রকাশ্যে এ্যালকোহল বিক্রি করতো। গত দুই দিনে ৩ জনের মৃত্যুর ঘটনায় এলাকাবাসির মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি বুঝতে পেরে হোমিও ডাক্তার রায়হান দোকান বন্ধ করে এবং বাড়িঘরে তালা লাগিয়ে আতœগোপন করেন।

এ বিষয়ে হোমিও ডাক্তার রায়হানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ্যালকোহল বিক্রির কথা অস্বীকার করেন এবং বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা তার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102