ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় মারা গেলেন ছাত্রলীগের সংঘর্ষে আহত তাকবীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খান (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাকবীর ইসলাম খান বগুড়া শহরের মালতীনগর স্টাফ কোয়ার্টার এলাকার দুলাল মিয়ার ছেলে। মৃত্যুর খবর পাওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। তাকবীরের মা আফরোজা ইসলামের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের সাতমাথায় জিলা স্কুল সংলগ্ন সাতমাথায় হামলার ঘটনাটি ঘটে। এঘটনার একদিন পর ১৪ মার্চ শনিবার রাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খানের মা আফরোজা ইসলাম বাদী হয়ে আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
জেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জেলার ধুনটে উপজেলা ছাত্রলীগের একটি সমাবেশে যোগ দেয়ার জন্য রওনা হন। পথিমধ্যে জেলা ছাত্রলীগের তাকবীর ইসলাম খানের মোটর সাইকেলের সাথে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রউফের এক কর্মীর মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। তখন জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় বিষয়টি সমাধান করে দেন।

ধুনট সমাবেশ শেষে সাতমাথায় জিলা স্কুল সংলগ্ন বিলবোর্ড এলাকায় মোটর সাইকেলে ধাক্কার ঘটনায় তাকবীর ইসলাম খান ও আব্দুর রউফের কর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসময় উভয়ের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খান ছুরিকাঘাতে আহত হন। এসময় তার কর্মী শান্ত, ইমন, শাফিন, হাবিব আহত হোন। অপরদিকে আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ পক্ষের ছাত্রলীগের কর্মী দুলাল, জাহিদ হাসান, সানজিদ, রাজন আহত হয়।

এদিকে মামলার ঘটনায় বগুড়া সদর থানা পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102