ads
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় যাচ্ছেন অনন্ত জলিল-বর্ষা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৫৪ বার পঠিত

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’। বর্তমানে সিনেমাটির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন দম্পতি।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৩টায় ভক্তের সঙ্গে সিনেমাটি দেখতে বগুড়া যাচ্ছেন অনন্ত ও বর্ষা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি জানিয়ে বুধবার (১৩ জুলাই) অনন্ত জলিল একটি পোস্টে লেখেন, ‘প্রিয় বন্ধুগণ আমার একজন ভক্ত যার নাম রানা, যে কিনা প্রতিবন্ধী রানা হিসেবে পরিচিত, সে আমার প্রথম সিনেমা খোঁজ: দ্য সার্চ দেখার পর থেকে আমার সাথে দেখা করার জন্য নানাভাবে চেষ্টা করে আসছে। এমন কি তার নিজ এলাকায় নিজ অর্থায়নে আমার নামে বিভিন্ন প্রকার সমাজসেবামূলক কাজ করে আসছে, যা ওই এলাকার লোকজন অবগত আছে। আমি তাকে কথা দিয়েছিলাম আমাদের দিন: দ্য ডে সিনেমাটি যখন রিলিজ হবে তখন আমি তার সাথে দেখা করতে তার গ্রামের বাড়িতে যাবো। আমি আমার কথা রাখার জন্য প্রতিবন্ধী রানা এবং অত্র এলাকাবাসীর সাথে দেখা করার জন্য ১৪ জুলাই দুপুর ১২টায় আসতেছি ইনশাআল্লাহ। ’

অনন্ত জলিল আরও লিখেছেন, ‘আমরা ইনশাআল্লাহ রানার সাথে দুপুরের খাবার খাবো এবং দুপুরের খাবার শেষ করার পর রানাকে নিয়ে ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত মধুবন সিনেপ্লেক্স, বগুড়ায় যাবো এবং ৩ টার শো-তে সিনেমা দেখবো। মধুবন সিনেপ্লক্সে আগত সকল দর্শকদের সাথে একত্রে সিনেমা দেখবো এবং মতবিনিময় করবো ইনশাআল্লাহ। ’

অনন্ত জলিলের ভক্ত রানার বাড়ি বগুড়ার কাহালু থানার জামগ্রাম ইউনিয়নের নিমারপাড়া গ্রামে। স্থানীয় কলিপাড়া আই এইচ হাই স্কুল মাঠে যাবেন অনন্ত ও বর্ষা। এছাড়া ভক্তের সঙ্গে দুপুরের খাবারও খাবেন তারা। এরপর ‘দিন: দ্য ডে’ সিনেমা দেখতে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে যাবেন।

‘দিন: দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। অনন্ত-বর্ষা ছাড়াও সিনেমাটিতে ইরান ও লেবাননের শিল্পীরা অভিনয় করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102