ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় লকডাউনের মাঝেও শহরজুড়ে মানুষের ভীড়, পুলিশের কঠোর অভিযান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: পুলিশ দেখেই রিকশার হুট তুলে দিয়ে হঠাৎ অসুস্থতার ভান মাটিডালি থেকে আসা এক মাস্কবিহীন নারীর, কোথায় যাচ্ছেন এমন প্রশ্নে জানান হাসাপাতালে যাচ্ছি। রাস্তায় যাকেই আটকানো হচ্ছে মুভমেন্ট পাশ না থাকলেও প্রেসক্রিপশন হাতে বলছেন ঔষধ আনতে যাচ্ছি, না হয় বাজারে যাচ্ছি কিংবা মসজিদে যাচ্ছি কিন্তু বাস্তবে কথার সাথে অধিকাংশেরই মিল পাওয়া যায়নি এই অবস্থা চলছে যেন মনে হয় মানুষ করোনা ভাইরাসের সাথে রীতিমতো হা-ডু-ডু খেলায় মেতে উঠেছে। জনগণের এমন হাজারো অযুহাতের মাঝেও কঠোর অভিযান অব্যাহত রেখেছে বগুড়া জেলা পুলিশ।
জেলার বিভিন্ন প্রান্তে জেলা প্রশাসনের বিভিন্ন ভ্রাম্যমান আদালতের অভিযানের পাশাপাশি বগুড়া শহরে মঙ্গলবার দিনব্যাপী দেখা যায় পুলিশের কঠোর অভিযান। জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নির্দেশনায় ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদের নেতৃত্বে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা, সদর পুলিশ ফাঁড়ি, সদর ট্রাফিক এর বিভিন্ন টিম দিনভর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায় তবে মানুষকে ঘরমুখী করতে পুলিশকে বেশ হিমশিম খেতে হয়েছে।
শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, সাতমাথা ছাড়াও শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়, বনানী মোড়, ফুলতলা, তিনমাথা রেলগেট, চারমাথা,বারপুর মোড়, মাটিডালি ও বড়গোলা সহ বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে যেখানে রিক্সা, অটোরিক্সা, মোটর সাইকেল ও গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে যাতে বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করা অনেক মানুষই ঘরমুখী হয়েছে। তবে যেসব পেশার মানুষ জরুরী সেবার সঙ্গে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়াসহ মটর সাইকেল চালক ও গাড়ি চালকদের মটরযান আইনে মামলাও দেওয়া হয়েছে দিনব্যাপী।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, কোভিড-১৯ মোকাবেলায় এবং সরকারি নির্দেশনা পালনে জেলা পুলিশের সকল সদস্যরা তাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাচ্ছে তারপরেও মানুষের অসচেতনতার কারণে প্রতিদিন হিমশিম খেতে হচ্ছে তাদের। তিনি আরো বলেন, বগুড়ায় প্রতিদিন পাল্লা দিয়ে করোনায় মুত্যু ও শনাক্তের হার বাড়ছে এমতাবস্থায় সকলের ব্যক্তিসচেতনতা খুবই জরুরী। তারপরেও সরকারি নির্দেশনা বাস্তবায়নে তাদের এই অভিযান অব্যাহত থাকবে মর্মেও জানান তিনি। তিনি বগুড়াবাসী সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। অভিযানে এসময় সদর থানার ওসি সেলিম রেজা, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদসহ অনেকে উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102