ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

বগুড়ায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মানিক (২৮) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের তিনমাথা নিরালা পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মানিক কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার চরবলরামপুর গ্রামের মোহাম্মাদের ছেলে।

জানা যায়, ঢাকাগামী পণ্য বোঝাই ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থালে মানিকসহ আরও চারজন আহত হয়। আহতদের মধ্যে মানিকের অবস্থা গুরুতর হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই শামিম জানান, পণ্যবাহী ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। এসময় গুরুতর আহত মানিককে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

বগুড়া সদর থানার তদন্ত ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। পরে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102