ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

বগুড়ার আদমদীঘিতে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে রোলারের চাকায় পিষ্ট হয়ে বেনু বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত বেনু বেগম নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের তছির উদ্দীনের স্ত্রী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কুসুম্বি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, আদমদীঘি-আবাদপুকুর সড়কের কুসুম্বী নামক স্থানে সড়ক সংস্কারের কাজ চলছিল। মঙ্গলবার বেলা ১১টায় আদমদীঘি থেকে অসুস্থ এক আত্মীয়কে দেখে মোটরসাইকেলযোগে ওই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন। কুসুম্বী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের পিছনে বসা তছির উদ্দীনের স্ত্রী পড়ে গিয়ে রোলারের চাকার নিচে তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের লোকজন এসে সেখান থেকে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। নিহতের বাড়ি পাশের জেলায় হওয়ায় তারা তড়িঘড়ি করে লাশটি নিয়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে কারো সন্ধান পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102