ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় হোমিও ওষুধের দোকানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

বগুড়ায় বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় হোমিও ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা শুরু করেছে। মঙ্গলবারের পর বুধবার পৃথকভাবে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে অনুমোদনহীন, মিসব্রান্ডেড ওষুধ, আনরেজিস্ট্রার্ড ওষুধ, লাইসেন্স বিহীন ও চিকিৎসক ছাড়া হোমিও ওষুধ বিক্রির অভিযোগে দুটি হোমিও ওষুধের দোকানের সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার দুপুরে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা শহরের গালাপট্টির মাহী হোমিও হলের এ. কে. এম রুহুল আমিনকে (৪৬) অভিযুক্ত করা হয়। অনুমোদনহীন, মিসব্রান্ডেড ওষুধ, আনরেজিস্ট্রার্ড ওষুধ, লাইসেন্স বিহীন ও চিকিৎসক ছাড়া হোমিও ওষুধ বিক্রির অভিযোগে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাসনিমুজ্জামান আরও একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া শহরের গালাপট্টির মোড়ের দি মুল হোমিও হলে। সেখানেও অনুমোদনহীন, মিসব্রান্ডেড ওষুধ, আনরেজিস্ট্রার্ড ওষুধ, লাইসেন্স বিহীন ও চিকিৎসক ছাড়া হোমিও ওষুধ বিক্রির অভিযোগে ১ লাখ ৭০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথকভাবে আরও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102