ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৮ জনের, শনাক্ত ৩১৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত
বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে ৬ জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন এবং অন্যজন শিবগঞ্জে নিজ বাড়িতে মারা গেছেন। এর আগের দিন মোহাম্মদ আলী হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়।

মারা যাওয়ার তালিকায় নতুন যুক্ত হওয়া ৮ জন হলেন- বগুড়া দুপচাঁচিয়ার রুপ কুমার বসাক (৪৫), সদরের মকবুল হোসেন (৭৫) ও আব্দুল লতিফ (৫৩), জয়পুরহাটের চম্পা (৩৯), আদমদীঘির হালিমা বেগম (৪০) এবং শিবগঞ্জের শাহজাহান আলী (৬২)। এদের মধ্যে শাহজাহান আলী শিবগঞ্জে নিজ বাড়িতে মারা গেছেন এবং বাকি ৬ জন মারা গেছেন মোহাম্মদ আলী হাসপাতালে। এছাড়া শজিমেকে মারা যাওয়া ব্যক্তির নাম ঠিকানা জানাতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
৪ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনায় ৬৮ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৪টি নমুনায় ৬ জন পজিটিভ এবং এন্টিজেন পরীক্ষায় ১৯৩টি নমুনায় ৫০ জনের পজিটিভ এসেছে, ঢাকায় পাঠানো ৬২৬ নমুনার ফলাফলে ১৭২জন পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৭টি নমুনায় ১৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১,১৬২টি নমুনার মধ্যে নতুন আক্রান্ত হয়েছে ৩১৪ জন। এর মধ্যে সদরের ২৪৭ জন, সারিয়াকান্দির ১৬ জন, আদমদীঘির ১৫ জন, শেরপুরের ৯ জন, শিবগঞ্জের ৭ জন, গাবতলীর ৬ জন, দুপচাঁচিয়ার ৫ জন, ধুনটের ৫ জন এবং কাহালু ও নন্দীগ্রামের ২ জন করে আক্রান্ত হয়েছেন।

সোমবার সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৬৯৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২,৯৯৫ জন। মৃত্যু হয়েছে ৪২৯ জনের। বর্তমানে চিকিৎসাধীন ১,২৬৯ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102