ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় ৪ এবং উপসর্গে ৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৫ বার পঠিত

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় এবং উপসর্গ নিয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৪জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ৭ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

করোনায় মারা যাওয়া ৪জনের মধ্যে বগুড়ার ৩জন। তারা হলেন- শাজাহানপুরের মাজেদা বেগম(৫৫), গাবতলীর মাহবুবুর রহমান(৬২) এবং সদরের সান্তনা খাতুন(৩৪)। এছাড়া বাকি একজন গাইবান্ধা জেলার। আজ শুক্রবার ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

১৯ আগষ্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ২জনের এবং এন্টিজেন পরীক্ষায় ২জন করোনা পজিটিভ ছিলেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০জনের পজিটিভ এসেছে।
গত ২৪ ঘন্টায় মোট ২৬৪টি নমুনার নতুন আক্রান্ত হয়েছে ৩৯ জন। এর মধ্যে সদরের ২৮, গাবতলীর ৫, কাহালুর ৩, শেরপুর, আদমদীঘি ও শিবগঞ্জে একজন করে আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ২০৫৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৪৬৪ জন। মৃত্যু ৬৪৫ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ৪৯০ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102