ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়া শিবগঞ্জে ওসি হিসেবে যোগদান করলেন সিরাজুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শিবগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন সিরাজুল ইসলাম। তিনি বুধবার সন্ধ্যায় থানার দায়িত্ব নেন। এর আগে সিরাজুল বগুড়ার সারিয়াকান্দি থানায় ওসির দায়িত্ব পালন করেছেন।
এ সব তথ্য নিশ্চিত করে ওসি সিরাজুল বলেন, সর্বশেষ তিনি ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। অপরাধ দমনে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি। সিরাজুল পাবনা সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। পাবনায় সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে তিনি একাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। এরপর তিনি ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে।
২০০০ সালে সিরাজুল পুলিশের উপপরিদর্শক পদে যোগদান করেন। এরপর দেশের কয়েকটি থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন বগুড়া শিবগঞ্জ থানার বর্তমান ওসি।
প্রসঙ্গত, এর আগে শিবগঞ্জ থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন এসএম বদিউজ্জামান। তিনি এ থানায় প্রায় ৯ মাস কর্মরত ছিলেন। পারিবারিক ও পারিপার্শ্বিক কারণে ফেব্রুয়ারি মাসের ২ তারিখে এ থানা ত্যাগ করতে নিজেই আবেদন করেছিলেন বলে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন ওসি বদিউজ্জামান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102