ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়া শেরপুরে ৫ হাজার টাকা ছিনতাইয়ের জন্যে অটোচালক কে খুন, গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৬ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরের চকখানপুর এলাকায় অটোভ্যান চালক টুটুল (১৬) হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়োছে। গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান আসামী সেলিম রেজা (২৫), সবুজ আলী শেখ(৩৬) ও মাজেম আলী সরকার (৪৫) কে গ্রেফতার করেছে। ৫ হাজার টাকার জন্য ড্যান্ডি আঠা খাইয়ে টুটুল কে শ্বাসরোধ করে হত্যা করে বলে মূল আসামী সেলিম রেজা জবানবন্দি দিয়েছেন। শনিবার দুপুরে শেরপুর থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস ব্রিফিং এ শেরপুর থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের হান্নান মন্ডলের ছেলে এমরান হোসেন টুটুলের সাথে দীর্ঘদিন ধরে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের আমজাদ হোসেনের ছেলে সেলিম রেজার বন্ধুত্ব গড়ে ওঠে। এরই এক পর্যায়ে গত ১ মে সকালে ঘোরাফেরা করার জন্য অটোভ্যান নিয়ে সোনামূখী বাজার এলাকা থেকে ৩০০ টাকায় ভাড়া করে। ঘুরতে ঘুরতে শেরপুরের চক কল্যাণী এলাকায় ব্যাটারি চালিত অটোভ্যান রেখে বাঙালি নদী পার হয়ে খানপুর ইউনিয়নের চক খানপুর গ্রামের একটি বাঁশঝাড়ের ভিতরে গিয়ে দুজনেই ড্যান্ডি আঠা দিয়ে নেশা করে। এ সময় টুটুলের ঘুমের ভাব বা ঝিমিয়ে পড়লে এই সুযোগে সেলিম নতুন গামছা দিয়ে টুটুলের গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে অটোভ্যাটি নিয়ে সেলিম রেজা পালিয়ে যায়। সেই অটোভ্যানটি সুঘাট ইউনিয়নের সরিফ সুঘাট গ্রামের তোফাজ্জল হোসেন শেখের ছেলে পুরাতন অটোভ্যান ক্রয় বিক্রয়কারী সবুজ আলী শেখের কাছে ৫ হাজার টাকায় বিক্রি করে। পরে ১৩ হাজার টাকায় ধুনট উপজেলার নাগেশ্বরগাতী গ্রামের মৃত আবেদ আলী সরকারের ছেলে মাজেম আলী সরকারের কাছে বিক্রি করে। হত্যা মামলা হওয়ার পর অনুসন্ধান চালিয়ে হত্যার মূল আসামী সেলিম রেজাকে ঢাকার সাভার এলাকা ও অন্য দুই আসামীকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে এবং অটোভ্যানটি উদ্ধার করে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102