ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধুপুত্র শেখ রাসেলকে নিয়ে গান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৮ বার পঠিত

জাতির জনক শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ছোট্ট রাসেলকেও নির্মমভাবে হত্যা করা হয়। আগামী ১৮ অক্টোবর তার জন্মদিন। বিশেষ এ দিন উপলক্ষে শেখ রাসেলকে নিয়ে তৈরি হয়েছে গান ‘শেখ রাসেলের কান্না’।

এই গানটির কথা লিখেছেন আবু সায়েম চৌধুরী। সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক, গীতিকার ও সুরকার শফিক তুহিন। গানটিতে কণ্ঠ দিয়েছে সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরেরধারার শিশুশিল্পী তোকি আয়মান।

গানটি প্রসঙ্গে সুরকার শফিক তুহিন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শিশু শেখ রাসেলের মৃত্যু আজও বাংলার মানুষকে বেদনাহত করে। জন্মদিনে তার প্রতি আবেগ ও ভালোবাসা থেকেই গানটি করেছি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

গানটির শিল্পীর প্রশংসা করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গীতিকার-সুরকার আরও বলেন, ‘শিশুশিল্পী তোকি আয়মানের গায়কীতে আমি মুগ্ধ। শেখ রাসেলের ভয়াবহ হত্যাকাণ্ডের নৃশংসতা সে ভীষণ আবেগ দিয়ে তুলে ধরতে পেরেছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102