ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধুর “একাত্তরের দিনগুলি” গ্রন্থের মোড়ক উন্মোচন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, সারাবিশ্বের নেতা। তার বীরত্ব সারা বিশ্বের কাছে স্মরণীয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২০ জানুয়ারি) সকালে, জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও গবেষক সেলিম রেজার গবেষণাগ্রন্থ “বঙ্গবন্ধুর একাত্তরের দিনগুলি” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এসময় অনুষ্ঠানের উদ্বোধক সাবেক মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন। এছাড়া সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাংবাদিক মানিক লাল ঘোষ, ও গ্রন্থটির প্রকাশনা প্রতিষ্ঠান প্রাঞ্জল প্রকাশনীর প্রকাশক লুৎফুল কবির চৌধুরীসহ প্রমুখ।

গ্রন্থটির লেখক সেলিম রেজা বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে এ গ্রন্থে লেখার চেষ্টা করেছি। পাঠকরা গ্রন্থটি পড়লেই একাত্তরের দিনগুলিতে বঙ্গবন্ধুর ভূমিকা সম্পর্কে জানতে পারবেন। আর পাঠকরা গ্রন্থটি পড়লেই আমার লেখার চেষ্টা ও কষ্ট একটু হলেও স্বার্থক হবে। আগামী দিনেও বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ নিয়ে আমি লিখতে চাই। এ জন্য সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

বইয়ে ১৯৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের বৈষম্য, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও বীরত্বগাঁথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুর মুক্তির জন্য দেশ বিদেশের কূটনীতিকদের তৎপরতাও তুলে ধরা হয়েছে বইটিতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102