ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধুর খুনি রাশেদ-নূরকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র-কানাডার আগ্রহ কম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৩ বার পঠিত

বঙ্গবন্ধুর খু‌নি রা‌শেদ চৌধুরী ও নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও কানাডার আগ্রহে ঘাটতি দেখছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ কথা জানান।

মুখপাত্র বলেন, খুনি রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীকে ফেরানোর সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এবং ওই দেশগুলোতে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনের মাধ্যমে নিয়মিতভাবে খুনিদের ফেরানোর দাবি জানিয়ে আসছে। সব দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের ন্যায্য দাবি স্মরণ করিয়ে দেওয়া হয়। বলা হয় যে অপরাধী সে সাজা ভোগ থেকে রেহাই পেলে তা শুধু ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্র বাধাগ্রস্ত করে না বরং এটা ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘন করে।

সেহেলী সাবরীন বলেন, আত্মস্বীকৃত এসব খুনি আইনকে ঢাল করে অপরাধের শাস্তি এড়িয়ে চলছে। তাদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি রাজনৈতিক প্রক্রিয়ায় সুরাহা করার বিষয়ে দেশ দুটির পক্ষ থেকে কোনো আগ্রহ দেখা যায়নি।

যুক্তরাষ্ট্র এবং কানাডার পররাষ্ট্র দপ্তর বরাবরই বলছে, এটি তাদের বিচার বিভাগ বা এর সঙ্গে সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়ার বিষয়।

বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রাণের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান মুখপাত্র সেহেলী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102