ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করলেন নৌকার সমর্থকরা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় জাহাজমারা ইউনিয়ন যুবলীগের অফিসে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম সিরাজ উদ্দিনের সমর্থকরা এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, নৌকার প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী মাছুম বিল্লার সমর্থকদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন যুবলীগের কার্যালয় ভাঙচুর করেন।

এ সময় তারা যুবলীগ কার্যালয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করেন।

এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন শাহীন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন উদ্দিন একটি প্রেস নোট দিয়েছেন। তাতে এ ঘটনার জন্য নৌকার প্রার্থী সিরাজ উদ্দিনকে দায়ী করেছেন তারা।

এর আগে এ দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয় উভয়পক্ষের ১০ নেতাকর্মী। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মাছুম বিল্লা বলেন, সকালে জাহাজমারা বাজারে আমার সমর্থকরা একটি মিছিল বের করলে নৌকার প্রার্থী সিরাজ উদ্দিনের সমর্থকরা তাতে হামলা চালায়।

যুবলীগের অফিসে হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম সিরাজ উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার কথা তিনি স্বীকার করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102