ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪৭ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতারা।
আজ শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আবুল কাশেম, ফজলুল হক, কাজী শওকত হোসেন, মিজানুর রহমান, যুগ্ম

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিরাজ উদ্দিন সিরাজ, ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য প্রমুখ।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ বলেন, ‘স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবিলায় ঢাকা জেলা আওয়ামী লীগের এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী নির্বাচনে ঢাকা জেলার প্রতিটি আসন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে উপহার দেব। নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, আমাদের ঢাকা জেলার প্রতিটি নেতাকর্মী সেই প্রার্থীর পক্ষে কাজ করবে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, ‘ঢাকা জেলা আওয়ামী লীগ বরাবরই শক্তিশালী। আমরা আরও বেশি শক্তিশালী করার চেষ্টায় আছি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। জ্বালাও-পোড়াও করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায়। বাংলার জনগণ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। ঢাকা জেলা আওয়ামী লীগ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকবে।’

গত বছর ২৯ অক্টোবর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটির সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পদে পনিরুজ্জামান তরুণের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের ৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102