জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে ধানমণ্ডি ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
রবিবার ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান।
এরপর সকাল ৮ টা ১০ মিনিটে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবদন করেন।
এদিন বিকেল তিনটায় শোক দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল এক আলোচনা সভার আয়োজন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসর।
এ সভায় বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতি চারণ ও দোয়া করা হবে।