ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধুর সোনার বাংলা সাম্প্রদায়িক সম্প্রতির দেশ- মজিবর রহমান মজনু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৩ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের সকল ধর্ম-বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে তাদের নিজ ধর্মের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহন করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। বিশ্বের উন্নত দেশ গুলোতে সাম্প্রদায়িক হাঙ্গা এখনও হয়, প্রতিনিয়ত মানুষ বর্ণবাদীর কারণে মারা পড়ছে। কিন্তু বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন বর্ণবাদ বা ধর্মবাদের ঠাই নাই। দেশের প্রতিটি ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করছে।
শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পুজামন্ডপ পরিদর্শনকালে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি টি জামান নিকেতা, আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, শাহ মোহাম্মদ আকতারুজ্জামান ডিউক, প্রদীপ কুমার রায়, এ্যাড. জাকির হোসেন নবাব, তপন চক্রবর্তী, আল রাজী জুয়েল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তী, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম হোসেন, নাজমুল কাদির শিপন, সজল শেখ, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ, তাকবীর, মুকুল, সজিব সহ আরও অনেকে। একই সন্ধ্যায় বগুড়া জেলা জেলা
আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের দত্তবাড়ি, চেলোপাড়া, ডালপট্টি সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং পরিশেষে চেলোপাড়া সার্বজনীন কালী মন্দিরে তিনি পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদের ব্যবস্থাপনায় এলাকার অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102