ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন প্রধান বিচারপতির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিরা শনিবার সকালে ঢাকার পুরাতন কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন বিষয়ক সুপ্রিম কোর্টের জাজেস কমিটির সভাপতি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে কমিটির সদস্যরা পুরাতন কারাগার পরিদর্শন করেন। এসময় কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ও ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টে বিচারপতিগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের পর তারা বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এরপর তারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা কারাগারের যে যে কক্ষে ছিলেন সেসব কক্ষ পরিদর্শন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102