ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ধারাভাষ্য দেবেন যাঁরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

দুদিন বাদেই মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। পাঁচ দলের টুর্নামেন্টটির সবগুলো ম্যাচ সম্প্রচার করবে টি স্পোর্টস। এই টুর্নামেন্টে ধারাভাষ্য দেবেন বাংলাদেশের আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, শাহরিয়ার নাফীস ও মাজহার উদ্দিন অমি।

বিদেশি ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করবেন নিল ও’ব্রায়ান, জিম্বাবুয়ের অ্যাডওয়ার্ড রেইন্সফোর্ড এবং ভারতের নারী ধারাভাষ্যকার আনজুম চোপড়া। বিদেশি ধারাভাষ্যকারদের সংখ্যা আরো বাড়াতে পারে সম্প্রচারকারী চ্যানেল টি স্পোর্টস।

আগামী ২৪ নভেম্বর মাঠে গড়াবে পাঁচ দলের এই টুর্নামেন্ট। দলগুলো হলো বেক্সিমকো ঢাকা, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে ২৪ নভেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। একই দিনের পরের ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল-জেমকন খুলনা। শুক্রবার প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। বাকি দিনে প্রথম ম্যাচ শুরু দুপুর দেড়টায়, পরের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। ১৮ ডিসেম্বর পর্দা নামবে বিসিবির আয়োজিত প্রতিযোগিতাটির। ফাইনাল ম্যাচের জন্য একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102