ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের সামনে উৎসুক জনতার ভিড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৫৮ বার পঠিত

মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে ভিড় করেছেন উৎসুক জনতা।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাঈদী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে।

রাত সাড়ে ১০টা নাগাদ বিএসএমএমইউ হাসপাতাল ও এর আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করতে দেখা গেছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মারা যান। তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বিএসএমএমইউ এর ডি ব্লকের সামনে জামায়াতের নেতাকর্মীসহ উৎসুক জনতার ভিড় জমতে শুরু করে।

এদিকে উৎসুক জনতার ভিড়ের কারণে হাসপাতাল এলাকায় অন্যান্য রোগী ও তাদের স্বজনদের চলাচলে বেগ পেতে হচ্ছে। অনেকে হাসপাতাল থেকে বের হতে পারছেন না। অনেকে রোগী নিয়ে ঢুকতেও পারছেন না।

এর আগে গতকাল রোববার (১৩ আগস্ট) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ বোধ করলে জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ওইদিন বিকেল ৫টার দিকে বিএসএমএমইউ হাসপাতাল নেওয়া হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার হন তিনি। পরে একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে ৮টি প্রমাণিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102