ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধু সেতু এলাকায় দীর্ঘ যানজটে ভোগান্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

ঘন কুয়াশার কারণে একদিকে পরিবহনের ধীরগতি অন্যদিকে সেতুর উপর দুর্ঘটনার ফলে বঙ্গবন্ধু সেতু এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ছিল এই যানজট। বঙ্গবন্ধু সেতুর দুই পাড়ে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের নলকা ব্রিজ পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। তবে সকাল সাড়ে ৮টার পর থেকে মহাসড়কে যানচলাচল ধীরগতিতে চলছে।

সোমবার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে সেতুর ৫নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টা পর্যন্ত যানজট লেগেছিল। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইফতেখার রোকন জানান, যান চলাচল স্বাভাবিক করতে তৎপর রয়েছে পুলিশ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ছিল। এছাড়া রাতে সেতুর পশ্চিম পাড়ের অংশে ৫নং পিলারে দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে যানজট আরও বেড়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102