ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ও যানবাহনের চাপ বেশি থাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত থেকে শুরু করে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত যানজটে পড়েছে শত শত যানবাহন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে সিরাজগঞ্জ রোড গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কে যানজট রয়েছে। যানজট ছড়িয়ে পড়েছে ঢাকা-বগুড়া ও ঢাকা-পাবনা মহাসড়কে।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহহেল বাকী বলেন, রোববার রাতে মহাসড়কের পিংকি তেল পাম্পের সামনে দুটি ১০ চাকার ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ কারণে রাস্তা ব্লক হয়ে পড়েছে।

এসআই আরও জানান, লকডাউনে উত্তরবঙ্গ থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল না করলেও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গণপরিবহণ আসছে। এ ছাড়াও উভয় লেনে পণ্যবাহী যানবাহনের চাপ রয়েছে। তবে একটি লেন চালু করে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102