ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবীর কাদের সিদ্দিকীর সফল অস্ত্রোপচার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩০ বার পঠিত

আশিক ইসলাম, নিজস্ব প্রতিনিধি : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বুধবার(৩০মার্চ) সকালে সফল অস্ত্রোপাচার করা হয়েছে।

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী গল-ব্লাডারের পাথর অপসারণ করেন। নিবিড় পর্যবেক্ষণের জন্য একদিন কাদের সিদ্দিকীকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, মেডিক্যাল বোর্ড সদস্যরা ২৭ মার্চ সভায় মিলিত হয়ে বুধবার সকালে বঙ্গবীরের অপারেশন করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

২০ মার্চ পেটে ব্যথা নিয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগে ভর্তি হন। গত বছরের সেপ্টেম্বরে একই হাসপাতালে আলট্রাসনোগ্রাম করার পর তাঁর গল-ব্লাডারে পাথর ধরা পড়ে। কিন্তু করোনা শনাক্ত হওয়ায় তখন তাঁর অপারেশন করা সম্ভব হয়নি। সুস্থতার জন্য বঙ্গবীর কাদের সিদ্দিকী সবার কাছে দোয়া চেয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102