ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘বঙ্গমাতা স্মরণে ডিসি ভবনে ছাদবাগান’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

নীলফামারী জেলা প্রতিনিধি; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে ১৪দরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে এসব মেশিন বিতরণ করা হয়।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।

পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালি, সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী বক্তব্য দেন এতে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সহকারী কমিশনার ভুমি মফিজুর রহমান উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, জেলায় ৪২জন দরিদ্র নারীকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকীতে সেলাই মেশিন দেয়া হচ্ছে। এরমধ্যে নীলফামারী সদরে ১৪ জনকে দেয়া হয় এদিন।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক ভবনের ছাদে বঙ্গমাতার নামে ছাদ বাগান উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, বঙ্গমাতা দুঃস্থ এতিমদের ভালোবাসতেন। তাদের খাওয়াতেন। ছাদ বাগানের যে ফল হবে এগুলো নীলফামারীর দরিদ্র দুঃস্থ এতিমদের দেয়া হবে।

এরআগে গণভবন থেকে সারাদেশে একযোগে বঙ্গমাতার জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102