ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ মৃতদেহ উদ্ধার নিখোঁজ ৯

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় কোষ্টগার্ড সদস্যরা। এতে এখনও নিখোঁজ রয়েছে ৯ জন। শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেন্টমার্টিন কোষ্টগার্ডের এক সদস্য জানিয়েছেন- চট্টগ্রাম থেকে ২৬ জন জেলেসহ এফভি জানজাবিল নামে একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে মাছ ধরতে যায়। এ সময় ট্রলারটি ডুবে ৪ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকীরা এখনও নিঁখোজ রয়েছে।

তিনি জানান, মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেন। এসময় অন্যান্য জেলেদের সহায়তায় নৌবাহিনী ও কোষ্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। ডুবে যাওয়া ট্রেলারের এখনও সন্ধান পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে চট্টগ্রামের কর্ণফুলী থেকে ২৬ জন জেলে নিয়ে মাছ ধরতে যায় স্থানীয় বহদ্দার মোহাম্মদ আলীর মালিকাধীন এফভি জানজাবিল নামে ট্রলারটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102