ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, গুলিতে জেলে নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

বরগুনার বঙ্গোপসাগরের মাছ ধরার সময় জেলেদের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় জলদস্যুদের গুলিতে মুসা আহমেদ (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এছাড়া ট্রলারে থাকা বেশ কয়েকজন জেলেও আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন পাথরঘাটার মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেলে পাথরঘাটার চরলাঠিমারা গ্রামের হারুন মিয়ার ছেলে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের ধারণা ওই জলদস্যুরা সাতক্ষীরা থেকে এদিকে এসেছে। সব মাছ ও টাকা পয়সা নিয়ে গেছে। তবে জেলে মুসার নিহত হওয়ার খবরটি শুনে খুবই মর্মাহত হয়েছি। রাতেই কোস্টগার্ড গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মুসার বাড়িতে এখন শোকের মাতম চলছে।

ট্রলার মালিক সমিতি ও কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল পাথরঘাটার বাবুল ফকিরের মালিকানাধীন এফবি বাবুল ট্রলারের ১২ জন জেলে। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ ৩০ থেকে ৩৫ জনের জলদস্যুর একটি দল ট্রলারটিতে আক্রমণ চালায়।

এ সময় ট্রলারে থাকা বিপুল পরিমাণ মাছ, নগদ টাকা ও প্রয়োজনীয় সামগ্রী লুট করে নেয় জলদস্যুরা। এরপর সব জেলেদের সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে তাদের দিকে গুলি ছোড়ে। এ সময় মুসা আহমেদ নামে এক জেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আরও কয়েকজন জেলে আহত হন।

এ বিষয়ে কোস্টগার্ডের (পশ্চিম জোন) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট লুৎফুর রহমান জাগো নিউজকে বলেন, খবর শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের একটা দল পাঠানো হয়েছে। তারা নিহত জেলের মরদেহ, ট্রলার ও বাকি জেলেদের উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসে। এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রলার তীরে আসেনি। ট্রলারগুলো ফিরে আসার পর বোঝা যাবে যে আর কোনো ট্রলারে ডাকাতি হয়েছে কি না।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102