ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবি, নিখোঁজ ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনার চার ঘণ্টা পরে ২১ জেলে উদ্ধার হলেও ট্রলারসহ তিন জেলে নিখোঁজ রয়েছে।

শুক্রবার (১৮ জুন) সকাল ৬টার দিকে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরারত অবস্থায় এ ঘটনা ঘটে। কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড সদস্যরা দুপুরে উদ্ধারের জন্য গভীর সাগরে রওনা হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এফবি বিলকিস নামে ট্রলারের জেলেরা মাছ ধরছিল এমন সময় হঠাৎ প্রচণ্ড ঝড়ে ঢেউয়ের তোড়ে টলার ডুবে যায়। চার ঘণ্টা পরে ২১ জেলেকে ভাসমান অবস্থায় পার্শ্ববর্তী আরেকটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করলেও এখন পর্যন্ত তিন জেলেসহ ট্রলারের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য দুপুরে জিসান নামে একটি ট্রলার নিয়ে সাগরের উদ্দেশে রওনা দিয়েছে কোস্টগার্ডের সদস্যরা।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, জেলেসহ ট্রলার ডুবির খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স উদ্ধারের জন্য সাগরের গেছে। আশাকরছি জেলেদের উদ্ধারে সক্ষম হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102