ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বছরের শেষে হতে পারে এনটিআরসিএ’র ১৭তম নিবন্ধন পরীক্ষা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

১৭তম নিবন্ধন পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শুরু হবে এ পরীক্ষা। দ্রুত শেষ করতে ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিংয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার চিন্তাভাবনা করা হচ্ছে।

২০২০ সালের ২৩ জানুয়ারি শিক্ষক নিবন্ধনের ১৭তম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরের ১৫ মে প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে তখন পরীক্ষা স্থগিত করা হয়। করোনা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও পরীক্ষার তারিখ ঘোষণা করা হচ্ছে না।

আবেদনকারীরা বলছেন, দুই বছর হতে চললেও এখনো প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এতে অনেক প্রার্থীর বয়স ৩৫ বছর হয়ে গেছে।

এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব মো. ওবাইদুর রহমান জাগো নিউজকে বলেন, এনটিআরসিএ’র সার্ভার রুম স্থানান্তর হওয়ায় পরীক্ষা শুরু করতে দেরি হচ্ছে। বর্তমানে ইস্কাটনে মূল অফিসের উপরে সার্ভার রুম তৈরি করা হয়েছে। সেখানে স্থাপনার কাজ চলছে। আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আমরা পরীক্ষার প্রশ্ন ছাপাতে বিজি প্রেসের সঙ্গে কথা বলেছি। পরীক্ষা কেন্দ্র নির্ধারণের কাজও শুরু করা হয়েছে। আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ১৭তম নিবন্ধন পরীক্ষা শুরু করা হবে।

‘পরীক্ষা দ্রুত শেষ করতে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি অনুমোদন দেওয়া হলে পরীক্ষা আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হবে। তা না হলে আগের পদ্ধতিতে আমাদের জনবল দিয়ে এ পরীক্ষা নেওয়া হবে। চতুর্থ ধাপের গণবিজ্ঞপ্তি প্রকাশের পর ১৭তম নিবন্ধন পরীক্ষা শুরু করা হবে।’

জানা যায়, এনটিআরসিএ’র পরীক্ষার জন্য সারাদেশে ১৯টি সেন্টার প্রয়োজন। এর মধ্যে ঢাকায় রয়েছেন পাঁচ-ছয় লাখ আবেদনকারী। ঢাকার বাইরে ১৮ জেলায় খুব বেশি পরীক্ষার্থী সমাগম হয় না। এক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেন চার ভাগের এক ভাগ। অর্থাৎ এই পরীক্ষাটি সম্পন্ন হলেই লিখিত ও মৌখিক পরীক্ষা নিতে কর্তৃপক্ষের বেশি সময় লাগবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102