ads
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩৫ বার পঠিত

ভৈরবে বজ্রপাতে আজিজুল মিয়া (৪৫) নামের এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়ার এলাকার আহমেদ মিয়ার ছেলে আজিজুল।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের হাওরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভৈরবের ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়ার কৃষক কাসেম মিয়ার জমির পাকা ধান কাটার জন্য পার্শ্ববর্তী গ্রাম কালিকাপ্রসাদ থেকে দৈনিক মজুরিতে ধান কাটতে আসেন নিহত আজিজুল মিয়াসহ কয়েকজন শ্রমিক। বিকেলে ধান কাটা শেষ করে কৃষকের কাছ থেকে মজুরি নিয়ে হাওর থেকে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে আজিজুল মিয়ার মৃত্যু হয়।

ভবানীপুর গ্রামের বাসিন্দা শামীম মিয়া বলেন, হঠাৎ কয়েকজন লোক দৌড়ে এসে আমাকে বলে, তাদের একজন লোক বজ্রপাতে মরে গিয়ে রাস্তায় পড়ে আছে। তার পর আমি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে বিলের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। তার পর নিহতের স্বজনরা এসে তার মরদেহ নিজ গ্রামে নিয়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102