ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বজ্রপাতে প্রাণ গেল ২ শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৪ বার পঠিত

ফেনীর সোনাগাজী উপজেলায় মাছ ধরা দেখতে গিয়ে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- সাজেদা আক্তার সাথী (১৫) ও তার ফুফাতো ভাই আলামিন (৬)। সাথী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামের অনু ফরাজী বাড়ির

মোহাম্মদ সোলেমান প্রকাশ মিস্টারের মেয়ে। সে কাটাখিলা সামাদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। আলামিন চরসাহাভিকারী গ্রামের মোহাম্মদ বাহার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির সময় নদীতে মাছ ধরা দেখতে যায় ওই দুই শিশু।

এ সময় হঠাৎ বজ্রপাতে আহত হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন বাবুল জানান, বজ্রপাতে নিহত দুই শিশু সম্পর্কে মামাতো বোন ও ফুফাতো ভাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102