ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বজ্রপাতে ২ স্কুলছাত্রের মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

বগুড়ার শেরপুর উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে ২ স্কুলছাত্রের মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছে সাতজন। শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদী মাঠে এ ঘটনা ঘটে।

মৃত দুইজন হলো, শেরপুর উপজেলার জয়লা আলাদী গ্রামের মোল্লা বক্সের ছেলে জাহিদুল ইসলাম (১৪) ও চক খানপুর গ্রামের আবু তালেবের ছেলে মোরছালিন (১৩)। জাহিদুল ইসলাম কল্যাণী উচ্চ বিদ্যালয়ের ৮ম এবং মোরছালিন খানুপর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। আহতরা হলো, জয়লা আলাদী গ্রামের রাসেল (১০), মেরাজুল (১১), রানা (১৮), রুস্তম (১২), সিহাব (১৪), রাকিব (১০) ও কামরুল (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়লা আলদী গ্রামের বাঙ্গালী নদী থেকে ড্রেজার দিয়ে তুলে রাখা বিশাল এলাকাজুড়ে বালু-মাটির স্তুপের ওপর বিকেল ৩টার দিকে বেশ কিছু কিশোর ফুটবল খেলছিল। এ সময় আকাশে কালো মেঘ দেখা যায় এবং বৃষ্টির সাথে বজ্রপাত হতে থাকে। এতে দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, মৃত অবস্থায় মোরছালিন নামের একজন কিশোরকে হাসপাতালে আনা হয়। আহত অন্যান্যদের অবস্থা গুরুতর না হওয়ায় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102