ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বদলা আমরা রাজপথেই নেব: যুবদল সভাপতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮ বার পঠিত
আহত যুবদল কর্মীদের দেখতে ঢামেকে কেন্দ্রীয় নেতারা

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর গুলি চালায় বলে অভিযোগ করেছে দলটি। এতে শাওন (২৪) নামে এক যুবদল কর্মী নিহত ও অনেকে আহত হয়েছেন। এছাড়া অনেকে আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

খবর পেয়ে তাৎক্ষনিক জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান। এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

এ সময়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু বলেন, জনবিছিন্ন সরকার ক্ষমতা হারানো ভয়ে পাগল হয়ে গেছে। বিএনপির শান্তিপূর্ন র‌্যালিতে পুলিশ গুলি দিয়ে যুবদল নেতাকে হত্যা করেছে। অনেককে আহত করেছে। এ হত্যার বদলা আমরা রাজপথেই নেব। হামলা করে, গুলি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102