ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বদলা নিতে সাপকে কামড় দিয়ে মেরে ফেলল শিশু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৪৫ বার পঠিত

আপনাকে যদি সাপ কামড় দেয়, আপনি কি করবেন? আর যাই করুন, সাপকে ধরে পাল্টা কামড় দেবেন না নিশ্চয়ই। কিন্তু ঠোঁটে কামড় দেওয়ায় উল্টো সাপকে ধরে কামড় দিয়ে মেরে ফেলছে এক দুই বছরের শিশু!

তুরস্কের বিনগল এলাকার কাছে কান্তার গ্রামে এই ঘটনা ঘটে বলে নিউজ ডটকম.এইউ এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েটি বাড়ির পেছনে খেলার সময় হঠাৎ জোরে চিৎকার দেওয়া শুরু করে। প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন মেয়েটির ঠোঁটে কামড়ের দাগ এবং তার মুখে ৫০ সেন্টিমিটার লম্বা একটি সাপ আটকে আছে। নিজের ছোট ছোট দাঁত দিয়েই অযাচিত ওই অতিথিকে মেরে ফেলেছে মেয়েটি।

ঘটনার পর প্রতিবেশীরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যায়। তাকে সেখানে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। মেয়েটি বর্তমানে ভালো আছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102