ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বনভান্তের রাজবন বিহারে অনুষ্ঠিত হলো চীবর দানোৎসব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

রাঙামাটি রাজবন বিহারে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব। এটি পার্বত্যাঞ্চলে বৌদ্ধদের বৃহত্তম কঠিন চীবর দানোৎসব। এ দানোৎসবে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়। তবে এবার করোনা প্রকোপের কারণে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে চীবর দানোৎসব শেষ হয়েছে।

দানোৎসব উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় বুদ্ধ পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় দেব-মানবের তথা সকল প্রাণীর হিতার্থে ধর্মদেশনা। ধর্মদেশনায় উপস্থিত ছিলেন রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির।

এসময় তিনি বলেন, বিশাখা প্রবর্তিত এই চীবর অনুষ্ঠান বর্তমানে সার্বজনীন রূপ গ্রহণ করেছে। তবে বর্তমানে মানবসমাজ করোনার মহামারীতে আক্রান্ত। আর করোনা থেকে পৃথিবী ও মানুষকে মুক্তির জন্য বুদ্ধের কাছে আমাদের প্রার্থনা করতে হবে।

পঞ্চশীল গ্রহণের পর দুপুর আড়াইটায় বনভান্তের মানব প্রতিকৃতির উদ্দেশ্যে কঠিন চীবর উৎসর্গ করা হয়। রাজবন বিহারের উপাসক-উপাসিকা পরিষদের সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান এসময় বনান্তের প্রতিনিধি হিসেবে এ চীবর দান করেন আবাসিক প্রতিনিধি শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবিরকে।

অন্যান্য বছর এই অনুষ্ঠানটি ঘিরে দেশ-বিদেশের লাখো জন সমাগম হলেও এবার অনুষ্ঠান সংক্ষিপ্তের কারণে দুই দিনের অনুষ্ঠান একদিনে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অন্যান্য বছর অনুষ্ঠানটি ঘিরে বিশাল মেলা বসলেও এবার কোনো মেলা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102