ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বনভোজনে গিয়ে হারানো শিক্ষার্থীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৫৬ বার পঠিত

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর লালদিয়া এলাকায় ঘুরতে এসে সূর্য ঘোষ (১৩) নামে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শেষ পর্যন্ত পরদিন নদীতে ভেসে ওঠে তার মরদেহ। শুক্রবার (১১ মার্চ) সকাল ৬টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার লালদিয়ার চরে বিষখালী নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন জেলেরা।

জামাল হোসেন ও আলতাফ হোসেন নামে দুই জেলে বলেন, ভোরে জাল টানতে ছিলাম। আকাশ পরিষ্কার হওয়ার পর জালের কাছাকাছি দেখা যায়, মানুষের মতো ভাসছে। জাল টানা বন্ধ করে কাছে গিয়ে দেখি একটি শিশুর মরদেহ। পরে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসি।

নিখোঁজ সূর্য ঘোষ বরগুনা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের বাসিন্দা পীযূষ ঘোষের ছেলে ও বরগুনা সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। তারা, একটি দল লঞ্চ যোগে বরগুনা হতে পাথরঘাটার হরিনঘাটা ইকোপার্ক সংলগ্ন লালদিয়া নদীর মোহনায় একটি চরে অবস্থান করে। দুপুরের দিকে অনেকেই চরের পাশে নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর অনেকেই গোসল করে ফিরে আসলেও সূর্য্য ঘোষ ফিরে না আসায় খোজাখুজি শুরু হয়।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102