ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বনানীতে বাসায় মিলল শাহরিয়ার কবিরের মেয়ে মুমুর ঝুলন্ত মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৬৯ বার পঠিত

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে রাজধানীর বনানী থানা এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরে বৃহস্পতিবার রাতে মুমুর মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ।

শুক্রবার (৯ জুন) দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বনানীর একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্পিতা কবির আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

২০২০ সালের জানুয়ারিতে স্ত্রী হারান শাহরিয়ার কবির। মায়ের মৃত্যুতে ইংল্যান্ড থেকে দেশে ফেরেন অর্পিতা শাহরিয়ার কবির। এরপর থেকে তিনি দেশেই বসবাস করছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102