ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর বনানীর ফ্ল্যাটে মিনিবার, বিপুল বিদেশি মদসহ আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬ বার পঠিত

বিপুল পরিমাণ বিদেশি মাদকসহ সেলিম সাত্তার নামে এক ধনাঢ্য ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার রাজধানীর বনানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সেলিম সাত্তার জিএমজি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সামাহ রেজার ব্লেডস (বলাকা ব্লেড) ইন্ডাস্ট্রিজের পরিচালক।

অভিযান সংশ্লিষ্টরা জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে তার বনানীর ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে কোকেন, এমডিএমএ, এলএসডি, উচ্চমাত্রার গাঁজা বা কুশ, গাঁজার চকলেট ও কেক এবং বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদকসেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

গ্রেফতার সেলিম সাত্তার সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি নিজেকে সুইজারল্যান্ড এবং কানাডার নাগরিক বলে দাবি করেন।

আটকের সময় তার ফ্ল্যাটে সায়মা মুস্তাফা শশী নামে এক তরুণীকে পাওয়া যায়। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্মাতক শ্রেণির শিক্ষার্থী।
তিনি নিজেকে সেলিমের স্ত্রী দাবি করে বলেন, ৫ মাস আগে তাদের বিয়ে হয়। তিনি সন্তানসম্ভবা। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে।

মাদকসেবন ও ব্যবসার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তার স্বামী এসব অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত কি না, তা তিনি জানেন না।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো অঞ্চলের উপপরিচালক (উত্তর) রাশেদুজ্জামান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেলিম সাত্তারকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিলাসবহুল জীবনের আড়ালে পেশাদার মাদক ব্যবসায়ী।

অভিযানসংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার ফ্ল্যাটে অভিজাত লোকজনের আনাগোনা ছিল। মূলত তিনি তার ঘনিষ্ঠ এবং পরিচিত মহলে মাদকের কেনাবেচা করে আসছিলেন।

নিয়মিত বিদেশে যাতায়াতের সুবাদে তিনি গোপনে মাদকের চালান নিয়ে আসতেন। ভবনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তার ফ্ল্যাটে আগন্তুকদের সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102