ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্দরে গার্মেন্টসকর্মীকে ধর্ষণচেষ্টা, যুবককে গণধোলাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২৬ বার পঠিত

নারায়ণগঞ্জ বন্দরে এক গার্মেন্টস কর্মীকে (২২) ধর্ষণের চেষ্টাকালে রিয়াজউদ্দিন (২৬) নামে এক যুবককে হাতে নাতে ধরে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গত রোববার দিবাগত (৭ মার্চ) রাতে বন্দরের মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত রিয়াজউদ্দিন কুমিল্লার দাউদকান্দির সরকার কান্দি এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। তাকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, রোববার গার্মেন্টস ছুটি হওয়ার পর রাত ৮টার দিকে ওই গার্মেন্টস কর্মী দাসেরগাঁ-লাঙ্গলবন্দ সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দাসেরগাঁ এলাকায় নির্জন রাস্তায় একা পেয়ে রিয়াজউদ্দিন ওই গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে রিয়াজউদ্দিনকে হাতে নাতে ধরে ফেলেন। এরপর তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102